Header Ads

Header ADS

শেখ হাসিনা আমাদের সবার জন্য কী কী করেছে?

 

Sheikh Hasina is the most tyrannical ruler of Bangladesh

শেখ হাসিনা আমাদের সবার জন্য কী কী করেছে? চলুন সেগুলো এক নজরে দেখে আসি। আমি এক সাধারন নাগরিক হিসেবে বলতে চাই।এটা আমার ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন তাদেরই কাছে যারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

যেমনঃ

১.পিলখানায় গণহত্যা চালিয়েছে কেন?

২.বিনা কারণে জামায়াতের বড় বড় নেতাদের ফাঁসি দিয়েছে কেন? জামায়াত শিবিরের লোকজন কে আটক করে কারাবন্দি করেছিল কেন?

৩.সারা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্বনন্দিত আলেম মোফাচ্ছেরে কোরআন ও সাবেক জাতীয় সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিনা কারণে কেন ১৩ টি বছর জেলে কাটাতে হল? জবাব আছে কারো কাছে?

৪.২০০৯-২০২৩ সাল পর্যন্ত শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬৯৯ জন,গুম হন ৬৭৭জন। কারাগারে মৃত্যুবরণ করেন ১০৪৮জন। এটা কেমন আইন ?

৫.হেফাজত ইসলামের কর্মীদের কি অপরাধ ছিল? 

৬.শিক্ষার্থীদের গুম করে,মেরে গণভবনে গনকবর দিয়েছে কেন? কত মায়ের বুক খালি হয়েছে। সেখানে যদি আমার আপনার ভাই অথবা বোন থাকতো। তাহলে কি আপনি মেনে নিতে পারতেন।একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন।

৭.ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ গুলি চালিয়েছে কার অর্ডারে? ছাত্র ছাত্রীদের দাবি টা কি শুধুই তাদের জন্য, নাকি সবার জন্য?

৮. মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি করেছে কার নির্দেশে? 

৯. আয়না ঘর কি? কিসের জন্য তৈরি এই আয়না ঘর?

১০. বাইরের দেশের কাছ থেকে এতগুলো টাকা ঋণ করে বাংলাদেশের কি উন্নয়ন করেছে ।

১১. শেখ হাসিনা এতগুলো টাকা পাচার করে বাংলাদেশের এত বড় ক্ষতি করলো কেন?  

১২. বাজার সিন্ডিকেট করে গরিব দুঃখী ,অসহায় মানুষদের ভোগান্তি দেয়ার কারণটা কি?

১৩. ছাত্রদের আঘাতে পুলিশ কেন মার খাবে?

১৪. ১৫ থেকে ১৬ বছর ধরে রেমিটেন্সের টাকা কোথায় গেল?

১৫. হেলিকপ্টার থেকে গুলি করে ১৩ জন শিশু মেরেছে?এটা কি কোন যুদ্ধক্ষেত্র,যে হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের ওপর গুলি করতে হবে?

১৬.অবৈধ ভাবে দিনের ভোট রাতে করেছে কেন?

১৭.ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে ফেলানি হত্যার ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত বিচার পায়নি নিহতের পরিবার। কিন্তু কেন?

 ১৮. ছাত্র ছাত্রী নিহতদের বেশিরভাগের শরীরে পাওয়া ৭.৬২ গুলি, যা আমাদের পুলিশ বাহিনী ব্যবহার করেনা। তাহলে ৭.৬২ গুলি কোথা থেকে আসলো?

১৯. ৯৬% মুসলমানের দেশে নাস্তিক আসাদ নূর কোরআন কে অবমাননা করার সাহস পায় কি করে ? 

২০. বিশ্বজিৎ ভাই কে কেন পিটিয়ে হত্যা করেছে? জাতির মানুষ জানতে চায়।কি অপরাধ ছিল বিশ্বজিৎ এর?

২১. ধর্ষণের ১০০ টা পূর্তি উপলক্ষে মিষ্টিমুখ করে। কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। উচিত ছিল "লাইভ সম্প্রচার করে জাতির সামনে ফাঁসি কার্যকর করা।

২‌২. ছাত্রলীগ বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে পুলিশের সাথে কেন থাকবে। এটা বাংলাদেশের সংবিধানে কত নং আইন কেউ জানলে প্লিজ জানাবেন ?

২৩. ইন্টারনেট বন্ধ করে অনেক গুলো ছাত্র ভাইদেরকে গুলি করে, পিটিয়ে হত্যা করে ,যেভাবে ভেনে তুলছে, মনে হচ্ছে আলুর বস্তা তুলছে। শুধু তাই নয়, পুরিয়ে ও মেরেছে ।এটা কোনো মানুষের কাজ হতে পারে না ? সেখানে যদি আমার আপনার সন্তান থাকতো, তাহলে নিজেকে কি বলে সান্তনা দিতেন। জবাব চাই?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.